ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তারেক রহমানের সংবর্ধনায় জনদুর্ভোগ, দুঃখপ্রকাশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:১৭ পিএম

তারেক রহমানের সংবর্ধনায় জনদুর্ভোগ, দুঃখপ্রকাশ বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর জনজীবনে সৃষ্ট সাময়িক ভোগান্তি ও অসুবিধার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দুঃখপ্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার দিনে তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে আসা লাখ লাখ মানুষের উপস্থিতিতে ঢাকা জনসমুদ্রে পরিণত হয়। বিপুল সংখ্যক মানুষের এই সমাগমের কারণে সাধারণ মানুষের যাতায়াত ও স্বাভাবিক কর্মকাণ্ডে যে কষ্ট হয়েছে, তাতে বিএনপি গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এদিকে, গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সংলগ্ন এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের পর ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও বর্জ্য স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকেই নেতাকর্মীরা ঝাড়ু ও বর্জ্য সংগ্রহের সরঞ্জাম নিয়ে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নামেন এবং সংগৃহীত আবর্জনা নির্ধারিত স্থানে অপসারণ করেন।

বিএনপির এই উদ্যোগকে রাজনৈতিক শিষ্টাচার ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সাধারণ নাগরিকরা।

ইএইচ

Link copied!