ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শামীম হায়দার পাটোয়ারী

নিষিদ্ধ দলের হলেও ভোট ও প্রার্থিতা সাংবিধানিক অধিকার

আবু তাহের, মাল্টিমিডিয়া প্রতিবেদক

আবু তাহের, মাল্টিমিডিয়া প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:২৩ পিএম

নিষিদ্ধ দলের হলেও ভোট ও প্রার্থিতা সাংবিধানিক অধিকার
ছবি: আমার সংবাদ

নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

তিনি জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত বা অযোগ্য না হন, তবে অন্য কোনো দলের ব্যানারে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একটি সাংবিধানিক অধিকার।

বৃহস্পতিবার গুলশানের লেকশোর হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “নিষিদ্ধ কোনো দলের কেউ যদি অন্য কোনো দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান, তবে সেটি তাঁর আইনি ও সাংবিধানিক অধিকার। যদি তিনি ব্যক্তিগতভাবে দণ্ডিত (কনভিক্টেড) না হন কিংবা আইনত অযোগ্য না হন, তবে তাকে ভোট থেকে বিরত রাখার কোনো সুযোগ নেই।”

নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। এটি নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। তবে তিনি অভিযোগ করেন যে, সরকার এই দায়িত্ব পালনে বর্তমানে যথাযথ সক্ষমতা দেখাতে পারছে না।

শামীম হায়দার আরও জানান, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল হিসেবে জনগণের রায়ের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় চূড়ান্ত তালিকা প্রকাশ করতে দলকে বেশ বেগ পেতে হয়েছে। 

সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের আগে সরকার রাজনৈতিক দলগুলোর জন্য একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সচেষ্ট হবে।

ইএইচ

Link copied!