ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৫ পিএম

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা

রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসি সূত্র জানায়, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধনে তাঁদের স্থায়ী ঠিকানা হিসেবে গুলশান অ্যাভিনিউয়ের বাসা নম্বর এন ই-ডি ৩/বি (পোস্ট কোড ১২১২) ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, বর্তমান ঠিকানা হিসেবে ধানমণ্ডি ১৫ নম্বর আবাসিক এলাকার একটি বাসার তথ্য প্রদান করা হয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান গুলশান-২ এলাকার ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন। এবার তারেক রহমান ও জাইমা রহমানও একই এলাকার ভোটার হওয়ার মাধ্যমে গুলশানে তাঁদের অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেই তাঁদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। ভোটার তালিকা আইনের আওতায় এই কার্যক্রমে কোনো আইনগত জটিলতা নেই।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ৩ মাস লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

জেএইচআর

Link copied!