ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:০৮ এএম

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার সকালে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে এক জরুরি ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, “দেশনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এখন একটি সংকটময় মুহূর্ত পার করছেন। স্বাভাবিকভাবে বলা যাবে না যে তাঁর অবস্থার উন্নতি হয়েছে।”

চিকিৎসক সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি ঘটতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। 

বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। এই বোর্ডে তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও সরাসরি যুক্ত রয়েছেন।

তারেক রহমান শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি পালন শেষে রাতে হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। খালেদা জিয়ার দীর্ঘদিনের ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত জটিলতাগুলো বর্তমানে বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।

ইএইচ

Link copied!