ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক, যা বললেন সারজিস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০২:৪১ পিএম

ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক, যা বললেন সারজিস

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা সারজিস আলম।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামায়াত আমির প্রতিউত্তরে বলেন- দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে। এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামায়াত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে।

সারজিস আলম আরও বলেন, অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি, গোষ্ঠী, দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউজ শিরোনাম করেছে- ‘জামায়াত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক!’ এই হইলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা! এমন অনেক মিডিয়া হাউজ আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করত এখন আবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে!

এদিকে, ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এই পোস্ট দেন তিনি।

পোস্টে জামায়াত আমির বলেন, আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

জেএইচআর

Link copied!