ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আমানউল্লাহ আমান

খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৬, ০২:২৮ পিএম

খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার উপদেষ্টা আমানউল্লাহ আমান।

শুক্রবার রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত এই নেত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আমানউল্লাহ আমান বলেন, "বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় এবং স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না।" 

তিনি আরও দাবি করেন, খালেদা জিয়া জনগণের অভিভাবক হওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই মৃত্যুকে 'অস্বাভাবিক' অভিহিত করে তিনি শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার দাবি জানান।

বিএনপির এই প্রবীণ নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নামের পাশে যে 'আপসহীন নেত্রী' তকমা যুক্ত হয়েছে, তা দীর্ঘ আন্দোলনেরই ফসল। 

তিনি বলেন, "জানাজায় কোটি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং জনতার ঢল প্রমাণ করে যে দেশনেত্রী ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি ছিলেন গণতন্ত্রের মা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।"

এ সময় আমানউল্লাহ আমান বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!