নিজস্ব প্রতিবেদক, রংপুর
জানুয়ারি ২, ২০২৬, ০৮:৪৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন নিয়ে আলোচনা চলমান বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব ও দলের প্রার্থী আখতার হোসেন।
শুক্রবার রংপুর-৪ আসনে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত অন্য ব্যক্তিবর্গ হলেন, দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
আখতার হোসেন বলেন, "দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সমঝোতা হবে।" উল্লেখ্য, আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ায় ওই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো বলে ধারণা করা হচ্ছে।
ইএইচ