আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:০৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠক বসেছে আসন সমঝোতার জোটের নেতারা। তবে এই বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ বৈঠক এখনো চলছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল।
বৈঠক সূত্রে জানা গেছে, আজ রাত ৮টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অন্যরা উপস্থিত রয়েছেন।
এএন