ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিকল্প আসনগুলোতে বিএনপির চূড়ান্ত মনোনয়ন, প্রার্থী হলেন যারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০৪:০৪ পিএম

বিকল্প আসনগুলোতে বিএনপির চূড়ান্ত মনোনয়ন, প্রার্থী হলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সাতটি আসনে বিএনপি বিকল্প প্রার্থী ঘোষণা করেছিল, সেসব আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। 

মঙ্গলবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এসব আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম নিশ্চিত করা হয়।

সিলেট ও সুনামগঞ্জের চিত্র সিলেট-৬ আসনে প্রাথমিকভাবে দুই প্রার্থীর নাম থাকলেও শেষ পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে এই আসনে বিকল্প হিসেবে থাকা ফয়সল আহমদ চৌধুরী বাদ পড়লেন।

সুনামগঞ্জ-২ আসনে বিকল্প প্রার্থী তাহির রায়হান চৌধুরী পাভেলের পরিবর্তে আগের ঘোষিত প্রার্থী নাছির হোসেন চৌধুরীকেই বেছে নিয়েছে দল। তবে সুনামগঞ্জ-১ আসনে পরিবর্তন আনা হয়েছে; এখানে আনিসুল হকের পরিবর্তে বিকল্প প্রার্থী হিসেবে থাকা তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে কবির আহমেদ ভূঁইয়ার পরিবর্তে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। অন্যদিকে, চট্টগ্রামের রাউজান (চট্টগ্রাম-৬) আসনে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকে পেছনে ফেলে গিয়াস কাদের চৌধুরীই দলের চূড়ান্ত টিকিট পেয়েছেন।

যশোর ও বগুড়ার পরিস্থিতি যশোর-৪ আসনে ঋণখেলাপির দায়ে এস আইয়ুবের মনোনয়ন বাতিল হওয়ায় বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বগুড়া-২ আসনটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য রাখা হলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে মীর শাহে আলমকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে এই একটি আসনে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

জেএইচআর

Link copied!