ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাস ঢাকার গ্যাংস্টার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৫৪ পিএম

মির্জা আব্বাস ঢাকার গ্যাংস্টার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ অ্যাখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে।’ 

রোববার নির্বাচনী প্রচারকালে এসব দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন, তবেই তার সঙ্গে বুক মেলাব। যুবদল নেতা নয়নসহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।’

এ সময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আছে কেবল বিএনপি ফিল্ড।’

তিনি আরও বলেন, তারেক রহমান যে বলেছেন তার প্ল্যান আছে, তার প্ল্যান কী? বেশিরভাগ আসনে সন্ত্রাসী ও চাঁদাবাজদের মনোনয়ন দিয়ে প্ল্যান বাস্তবায়ন করছেন তিনি। 

তারেক রহমানকে একজন ‘কাগুজে বাঘ’ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, গণঅভ্যুত্থানের পর তিনি কেন দেশে আসেননি এবং কার সঙ্গে সমঝোতা করে এখন দেশে এলেন?

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঢাকা-৮ আসনে যিনি এমপি হবেন, তিনি হবেন জনতার। আমি একদম মাটির মানুষ। গণঅভ্যুত্থানের পর আপনারা আমাকে দেখেছেন, এমপি হলেও দেখবেন। আমার মধ্যে কোনো প্যাঁচ নেই।’

ইএইচ

Link copied!