ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সেই সবুজ রঙের জার্সি পরেই এমপি শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:২৩ পিএম

সেই সবুজ রঙের জার্সি পরেই এমপি শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সবুজ রঙের টিশার্ট পরে রাজপথে সরব ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই চিরচেনা পোশাক পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এনসিপির এমপিদের সঙ্গে তিনিও শপথ নেন।

হাসনাত আব্দুল্লাহর জার্সির সামনে স্পষ্ট করে লেখা ছিল তার বিভাগের নাম, আর বাম দিকের ওপরের অংশে ফুটে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। জার্সির পেছনে ছিল তার নাম ‘হাসনাত’, সেই সঙ্গে রয়েছে ১০ নম্বর।

এর আগে দলের প্রধান নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবনে প্রবেশ করেন এই জুলাইযোদ্ধা।

জুলাই বিপ্লবের চেতনা আর রাজপথের লড়াইকে যারা ধারণ করেন, তাদের কাছে হাসনাত আব্দুল্লাহর সেই সবুজ টি-শার্ট এখন এক বিশেষ প্রতীক। ছাত্র-জনতার সেই উত্তাল দিনগুলোতে রাজপথে সম্মুখভাগে তাকে এ পোশাকেই দেখা গেছে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। এরপর জামায়াতের নব নির্বাচিতরা শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এএন

Link copied!