ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছাত্রদলের নতুন নেতৃত্ব আসছেন যারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৩:২২ পিএম

ছাত্রদলের নতুন নেতৃত্ব আসছেন যারা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন কমিটির দুই বছর পূর্ণ হয়েছে গত ১ মার্চ। ছাত্রদলের রীতি অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর হওয়ায় নতুন কমিটি গঠনের তোড়জোড় এখন তুঙ্গে।

২০২৪ সালের ১ মার্চ সাত সদস্যের আংশিক কমিটি এবং পরে ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে ওই কমিটিতে ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ তুলে পদবঞ্চিতরা আন্দোলনও করেছিলেন। এখন মেয়াদ শেষ হওয়ার পর নতুন পদপ্রত্যাশীদের লবিং ও রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইফতার মাহফিল, কর্মী সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সক্রিয়তা ও ত্যাগের কথা তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।

সংগঠন সূত্রে জানা গেছে, যেকোনো সময় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। এবারের শীর্ষ দুই পদের জন্য অন্তত ডজনখানেক নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।

সভাপতি পদে আলোচনায় যারা: সভাপতি পদের দৌড়ে এগিয়ে আছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯–১০ সেশনের শিক্ষার্থী। এই একই সেশন থেকে কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি খোরসেদ আলম সোহেলের নামও আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা: সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় আছেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, গাজী মো. সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স, তারেক হাসান মামুন এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। এছাড়া বিএনপি মিডিয়া সেলের যোগাযোগ সমন্বয়ক দ্বীন ইসলাম খানও আলোচনায় আছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও নাছির উদ্দীন শাওনের নামও শোনা যাচ্ছে।

বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মনে করেন, ‘জেন-জি’ প্রজন্মের প্রত্যাশা বুঝতে সক্ষম এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নেতারাই নেতৃত্বে আসা উচিত। দলীয় সূত্রমতে, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই সব দিক বিবেচনা করে নতুন নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

জেএইচআর

Link copied!