ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোহরাওয়ার্দীতে জামায়াতের বিশাল সমাবেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ১১:৪৮ এএম

সোহরাওয়ার্দীতে জামায়াতের বিশাল সমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ শুরু হয়েছে। 

শনিবার সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হয়। সারা দেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা এতে অংশ নিয়েছেন।

সমাবেশটি পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এতে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং এটিএম আজহারুল ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশ থেকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে গণভোটের রায় এবং ‘জুলাই সনদ’ এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন নিশ্চিত করতেই এই বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

জেএইচআর

Link copied!