ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিএনপিকে মামুনুল হক

সুবিধাবাদ ও দ্বিচারিতার রাজনীতি বাদ দেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৫:১৩ পিএম

সুবিধাবাদ ও দ্বিচারিতার রাজনীতি বাদ দেন
ফাইল ছবি

বিএনপির রাজনীতিকে ‘সুবিধাবাদ’ ও ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, গণভোট ইস্যুতে দ্বৈত অবস্থান না নিয়ে সুবিধাবাদ ও দ্বিচারিতার রাজনীতি বাদ দেন।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি গোপনে ‘না’-ভোটের পক্ষে কাজ করলেও শেষ মুহূর্তে জনমতের চাপে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে অবস্থান নেয়। তবে নির্বাচন শেষে সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে দলটি।

মামুনুল হক বলেন, এ ধরনের দ্বিচারিতার মাধ্যমে সাময়িকভাবে রাজনৈতিক সুবিধা নেওয়া গেলেও ভবিষ্যতে জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে। তিনি বিএনপিকে ‘সুবিধাবাদের রাজনীতি’ পরিহার করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে একাধিক সংশোধন হলেও সেগুলো টেকসই হয়নি। জনগণ এবার কাঠামোগত সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান দেখতে চায়।

এ সময় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিও জানান তিনি। তার অভিযোগ, সরকার এ সনদের মূল চেতনা বাস্তবায়নে আন্তরিক নয়, বরং বিভিন্নভাবে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ার করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে আন্দোলনের নতুন ধাপ শুরু হতে পারে এবং জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলো আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

এএন

Link copied!