ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকসই উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ০৪:২১ পিএম

টেকসই উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির

বাংলাদেশের সামাজিক ও মানবিক উন্নয়নে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়েছে।

বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা সহায়তায়ও ফাউন্ডেশনটির সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও বিভিন্ন মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

এএন

Link copied!