ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘ধর্ম নিয়ে ব্যবসা বিএনপিই করে’, ফখরুলের বক্তব্যের সমালোচনায় জামায়াত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৮:০৯ পিএম

‘ধর্ম নিয়ে ব্যবসা বিএনপিই করে’, ফখরুলের বক্তব্যের সমালোচনায় জামায়াত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্ম নিয়ে জামায়াত নয়, বরং বিএনপিই ব্যবসা ও ভণ্ডামি করে।

বুধবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেওয়া বক্তব্যে জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল যে মন্তব্য করেন, তাকে উসকানিমূলক ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, এটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মির্জা ফখরুল জামায়াতকে নিয়ে যে অভিযোগ তুলেছেন, তা দীর্ঘদিনের পুরনো ও ভিত্তিহীন প্রচারণার পুনরাবৃত্তি। দলটির দাবি, এসব মন্তব্য একটি সংগঠিত রাজনৈতিক শক্তিকে হেয় করার চেষ্টা।

মিয়া গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে বিএনপির সমালোচনা করে বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে নয়, বরং বিএনপির ক্ষেত্রেই তা বেশি প্রযোজ্য। তিনি দাবি করেন, নির্বাচন ঘনিয়ে এলে বিএনপির নেতাদের ধর্মীয় আচরণে পরিবর্তন দেখা যায়, যা জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর কৌশল।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে কাজ করে আসছে এবং অতীতে নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্বও পেয়েছে।

স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াতকে জড়িয়ে ফখরুলের মন্তব্যকেও দলটি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষায়, এসব বক্তব্য পুরনো রাজনৈতিক বয়ান এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতির শেষাংশে মিয়া গোলাম পরওয়ার রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, মিথ্যা ও কুৎসার মাধ্যমে রাজনীতি টেকসই হয় না। তিনি এসব বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এবং পরস্পরকে দোষারোপের রাজনীতি বন্ধ করার অনুরোধ করেন।

এম জি

Link copied!