ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত, থাকছেন যেসব নেতা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত, থাকছেন যেসব নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহুল আলোচিত ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের কাজ প্রায় শেষ দিকে নিয়ে এসেছে দলটি। দলীয় আমিরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই রূপরেখা প্রস্তুত করা হচ্ছে এবং আসন্ন বাজেট অধিবেশন শুরুর আগেই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান বিরোধী দলের আসনে বসার পর থেকেই জামায়াত এই ছায়া মন্ত্রিসভা বা 'শ্যাডো ক্যাবিনেট' গঠনের চিন্তাভাবনা শুরু করে। দলটির নীতিনির্ধারকদের মতে, এর উদ্দেশ্য হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং রাষ্ট্রের নীতিগত বিষয়ে বিকল্প ও গঠনমূলক প্রস্তাবনা জনগণের সামনে তুলে ধরা।

সম্প্রতি জাপান সফরকালে প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছিলেন। দেশে ফেরার পর সাংগঠনিকভাবে বিষয়টি চূড়ান্ত করার প্রক্রিয়া আরও গতি পেয়েছে।

দলীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, এই ছায়া মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের রাখার পরিকল্পনা করা হচ্ছে। 

সম্ভাব্য তালিকায় আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে।

কেন্দ্রীয় এই শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্রশিবিরের সাবেক কয়েকজন সভাপতি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত প্রতিনিধিদেরও এই কাঠামোতে যুক্ত করার জোরালো আলোচনা চলছে।

জামায়াত নেতাদের মতে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো উন্নত সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোতে শ্যাডো ক্যাবিনেটের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশে এটি নতুন ধারণা হলেও এর মূল লক্ষ্য হবে জবাবদিহিতা নিশ্চিত করা।

এই প্রক্রিয়ায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে জামায়াতের একজন করে ‘ছায়া মন্ত্রী’ বা খাতভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতা থাকবেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাজেট, নতুন আইন ও সরকারের নীতিগত সিদ্ধান্তগুলো চুলচেরা বিশ্লেষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী দলের সুনির্দিষ্ট বিকল্প প্রস্তাব গণমাধ্যমে প্রকাশ করবেন।

এএন

Link copied!