ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য জরুরি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ১২:৩১ পিএম

সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য জরুরি

দেশের চলমান অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সরকারকে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য ও কার্যকর সংস্কার অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি দেশবাসীকে ঈদের পবিত্র শুভেচ্ছা জানান।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, দেশ বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত সমস্যা অন্যতম। তাঁর ভাষায়, মানুষের মধ্যে বর্তমানে আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, চলমান সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট সংস্কার কার্যক্রমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং রাজনৈতিক সমঝোতা ছাড়া এই গভীর সংকট থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব নয়।

নাহিদ ইসলাম সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, বিরোধী দলকে সঙ্গে নিয়ে অবিলম্বে সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাঁর মতে, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া নেওয়া যেকোনো উদ্যোগ শেষ পর্যন্ত কার্যকর হবে না এবং জনগণের আস্থাও অর্জন করা কঠিন হবে।

আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোকে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটি করা গেলে সাধারণ মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

জেএইচআর

Link copied!