নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫, ০১:০৩ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছেন।
জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ এই ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে বড় সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে লিখেছেন, “এভাবেই এক মহাকম্পন একদিন মহাপ্রলয়ে রূপ নেবে। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সুরা হাজ্জ, আয়াত: ১)।”
শায়খ আহমাদুল্লাহ আরও বলেছেন, ভূমিকম্পের মাত্রা যদি একটু বেশি হতো, তাহলে হয়তো আমাদের অনেকের জীবন হতো বিপন্ন। তিনি সবাইকে আল্লাহর দিকে ফিরে তাওবা ও প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভূমিকম্পের সময়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, “আমাদের বাসার জায়গা বেলে মাটির এলাকা। বড় ট্র্যাক গেলেও কেঁপে ওঠে সব। আজ যে কম্পন অনুভব করলাম, জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করিনি।”
শেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, কেন বারবার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং কেন আল্লাহর প্রতি রুজু ও তাওবার জন্য অপেক্ষা নয়—এটি আমাদের আরও একবার সচেতন হওয়া উচিত। তিনি দোয়া করেন, আল্লাহ আমাদের সঠিক তাওফীক দান করুন।
ইএইচ