ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:৫৬ পিএম

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী যেন নিজস্ব এক উজ্জ্বল আভায় ঝলমল করছে। আর সেই ঝলমলে শহরের কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, কাবা শরিফ। 

ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ডন পেটিট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দক্ষ ‘অ্যাস্ট্রো ফটোগ্রাফার’ ও রসায়ন প্রকৌশলী ডন পেটিট গত ২ ডিসেম্বর তাঁর এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, "মহাকাশের কক্ষপথ (অরবিট) থেকে তোলা সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরিফ, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।"

মহাকাশ থেকে তোলা এই ছবিতে মক্কা নগরীর বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে। পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম)। লাখ লাখ এলইডি এবং সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মক্কা নগরী এত উজ্জ্বল দেখায়। এই আলোকরশ্মির কেন্দ্রে যে সাদা গোলকটি সবচেয়ে বেশি ঝলমল করছে, তা হলো পবিত্র কাবা।

ইন্টারনেট ব্যবহারকারীরা পবিত্র শহর মক্কায় এই দিব্য আলোর দৃশ্য দেখে অভিভূত হয়েছেন। অনেকেই ছবি তোলার এবং তা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নভোচারী ডন পেটিটকে ধন্যবাদ জানিয়েছেন।

ইএইচ

Link copied!