ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান আজহারীর

ধর্ম ডেস্ক

ধর্ম ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৫৪ পিএম

ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান আজহারীর
মিজানুর রহমান আজহারী ছবি: ফেসবুক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানিয়ে লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’

তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে। হাজারো মানুষ পোস্টটিতে রিয়েক্ট ও মন্তব্য করেছেন। অনেকেই পোস্টটি শেয়ার ও কপি করে নিজেদের টাইমলাইনে প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ নির্বাচনে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রথমবারের তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এএন

Link copied!