ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ রহমতের শেষ দিন

আমার সংবাদ ধর্ম ডেস্ক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:১০ পিএম

আজ রহমতের শেষ দিন

পবিত্র রমজান মাসের রহমতের দশকের আজ দশম দিন। ইসলামি বিধান অনুযায়ী রমজান মাসকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফিরাতের এবং শেষ দশ দিন নাজাতের। সেই হিসেবে আজ রহমতের শেষ দিন।

রহমতের এই শেষ দিনটি এখনও শেষ হয়ে যায়নি। ইফতারের পূর্ব পর্যন্ত মহান আল্লাহর সন্তুষ্টি ও সীমাহীন রহমত লাভের সুযোগ রয়েছে মুমিনদের সামনে। সিয়াম সাধনার পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির কিংবা সামর্থ্য অনুযায়ী দান-সদকা হতে পারে একজন রোজাদারের জন্য বাড়তি ইবাদত।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে রোজা সম্পর্কে মহান আল্লাহ বলেন, রোজার বিষয়টি আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। বান্দা কেবল আমার জন্যই নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে (মুসনাদে আহমদ)।

রহমতের এই শেষ মুহূর্তে মহান আল্লাহর কাছ থেকে বেশি বেশি নেকি ও করুণা পাওয়ার আশায় ইবাদতে মশগুল থাকা অত্যন্ত জরুরি। রমজানের বাকি দিনগুলোতেও এই আধ্যাত্মিক ধারা বজায় রাখার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন আলেমরা।

জেএইচআর

Link copied!