ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এবার হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ০২:০৭ এএম

এবার হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

১৪৪৭ হিজরির হজে পবিত্র আরাফার ময়দানে খুতবা প্রদান করবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ২৬ মে ২০২৬ সালে আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের মূল খুতবা দেবেন তিনি।

সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে পরিচিত শায়খ আল-হুজাইফির জন্ম ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে। তার পিতা ছিলেন মোহাম্মদ আব্দুল হুজাইফি।

তিনি ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রিও লাভ করেন।

১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরের বছর ১৯৭৯ সালে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি সেখানেই ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এম জি

Link copied!