ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং, এক চার্জেই ১২ ঘণ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৭:৪৫ পিএম

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং, এক চার্জেই ১২ ঘণ্টা

মোবাইল গেমিংয়ে যারা ল্যাগ ও হিটিং সমস্যায় অতিষ্ঠ, তাদের জন্য সমাধান নিয়ে এসেছে ভিভো। ব্র্যান্ডটির নতুন ফোন ভিভো ভি৬০ লাইট গেমারদের জন্য এনেছে দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ ও ল্যাগ-ফ্রি পারফরম্যান্স।

এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর, যা ৪ ন্যানোমিটার ফাইভজি চিপসেট-সমৃদ্ধ। উন্নত এই চিপসেটের কারণে ফোনটি দিচ্ছে আল্ট্রা-স্মুথ ও ল্যাগ-ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স, যেখানে CPU পারফরম্যান্স নির্ভর করে কাজের ধরনে এবং বাড়তে পারে ৪৯% পর্যন্ত।

গেমিং পারফরম্যান্সকে আরও ত্বরান্বিত করতে ফোনটিতে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম, যা একসাথে মিলে ২৪ জিবি পর্যন্ত কার্যক্ষমতা নিশ্চিত করে। পাশাপাশি, ২৫৬ জিবি স্টোরেজ ব্যবহারকারীকে হাই-এন্ড গেম, বড় ভিডিও ফাইল বা কনটেন্ট সংরক্ষণের পর্যাপ্ত জায়গা দেয়।

শুধু শক্তিশালী প্রসেসর নয়, ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৬৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্লুভোল্ট ব্যাটারি, যা একটানা ১২ ঘণ্টা পর্যন্ত পাবজি গেম খেলা সম্ভব করে তোলে। এছাড়া, ১৬ ঘণ্টা পর্যন্ত স্ট্রিমিং, গেমিং ও চ্যাটিং-ও চালানো যাবে নির্বিঘ্নে।

আরও রয়েছে বাইপাস চার্জিং প্রযুক্তি, যার ফলে ফোন চার্জার সংযুক্ত থাকা অবস্থায় সরাসরি বিদ্যুৎ থেকে চালিত হয়, ব্যাটারির উপর চাপ না পড়ে। ফলে, দীর্ঘ সময় ধরে গেমিং করলেও ফোন অতিরিক্ত গরম হয় না। ভিভোর দাবি অনুযায়ী, ফোনটির ব্যাটারি হেলথ ৫ বছর পর্যন্ত বজায় থাকবে।

মাত্র ৭.৫৯ মিমি পুরুত্বের এই আল্ট্রা স্লিম ফোনটি সহজে বহনযোগ্য, যা ভ্রমণের সময় আদর্শ সঙ্গী হতে পারে। পাশাপাশি, ভি সিরিজের উন্নত ক্যামেরা ও এআই প্রযুক্তি থাকায় এটি ফটোগ্রাফিতেও ভরসা যোগায়।

ফোরজি এবং ফাইভজি উভয় সংস্করণেই বাজারে এসেছে ভিভো ভি৬০ লাইট। গেমিং, ভ্রমণ কিংবা দৈনন্দিন ব্যবহারে সব ক্ষেত্রেই এই ফোন হতে পারে অসাধারণ একটি পছন্দ।

জেএইচআর

Link copied!