ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ধারে পিএসজি থেকে নটিংহ্যাম ফরেস্টে নাভাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৮:০০ পিএম

ধারে পিএসজি থেকে নটিংহ্যাম ফরেস্টে নাভাস

মধ্যবর্তী দলবদলের শেষ দিন ঠিকানা পাল্টালেন কেইলর নাভাস। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন কোস্টা রিকান গোলরক্ষক। ২০২২-২৩ মৌসুমের বাকি সময়ের জন্য নাভাসকে ধারে দলে টেনেছে নটিংহ্যাম। 

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই গোলরক্ষক ২০১৯ সালে পাড়ি জমান পিএসজিতে। তাদের হয়ে দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেন নাভাস। পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে ৩৬ বছর বয়সী গোলরক্ষকের। তবে জানলুইজি দোন্নারুম্মা দলে যোগ দেওয়ার পর থেকে অনেকটা অনিয়মিতই হয়ে পড়েছিলেন তিনি। সে কারণেই হয়তো বদলে ফেললেন নিজের ঠিকানা। নাভাস ছাড়াও নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জনজো শেলভে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ফেলিপকেও দলে ভিড়িয়েছে নটিংহ্যাম। প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে ক্লাবটি।

অন্যদিকে রক্ষণে শক্তি বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ। মৌসুমের বাকি সময়ের জন্য ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ধারে দলে টেনেছে বুন্ডেসলিগার ক্লাবটি। কানসেলোকে দলে ভেড়ানোর কথা মঙ্গলবার বিবৃতিতে জানায় বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। পর্তুগালের এই ডিফেন্ডারকে কিনে নেওয়ার সুযোগ রেখে চুক্তি করেছে বায়ার্ন। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ১৬টি ম্যাচে সিটির শুরুর একাদশে ছিলেন কানসেলো। তবে এ মাসের শুরুতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারার পর থেকে দলে সুযোগ পাচ্ছেন না তিনি। সবশেষ তিন ম্যাচে খেলেননি ২৮ বছর বয়সী এই ফুটবলার। 

বিশ্বকাপ বিরতির পর ১০ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে কানসেলোকে শুরুর একাদশে রাখে সিটি। তার পজিশনে মূলত ২৭ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নাথান আকে দলটির প্রথম পছন্দ হয়ে উঠেছে। এছাড়া ১৮ বছর বয়সী রাইট-ব্যাক রিকো লুইসকেও বিকল্প হিসেবে ব্যবহার করছেন পেপ গুয়ার্দিওলা। ২০১৯ সালে সিটিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন কানসেলো। ক্লাবটির হয়ে দুটি লিগ শিরোপা জয়ী এই ফুল-ব্যাক সবশেষ দুই মৌসুমের প্রিমিয়ার লিগের বর্ষসেরা দলেও জায়গা করে নেন। 

নতুন দলে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে দারুণ রোমাঞ্চিত কানসেলো। লিগ টেবিলে এখনও শীর্ষে থাকলেও বিশ্বকাপ বিরতির পর এখনও জয়ের মুখ দেখেনি বায়ার্ন। বুন্ডেসলিগায় সবশেষ তিন ম্যাচই ড্র করেছে তারা। টানা বাজে পারফরম্যান্সে তাদের শীর্ষস্থানও পড়ে গেছে হুমকির মুখে; ১৮ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৩৭। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইউনিয়ন বার্লিন।

এবি

Link copied!