ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৮:২৩ পিএম

আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করেও জয় তুলে নিতে পারল না জামাল ভূঁইয়ারা। গোল করেছে, সুযোগও তৈরি করেছে বাংলাদেশ; কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। এতে এশিয়ান কাপে খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেল।

কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে মুখোমুখি হয় হংকং ও বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও ২২ মিনিটে পাওয়া ফ্রিকিক কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর ৩৬ মিনিটে ডিফেন্ডার তারিক কাজীর ফাউলে পেনাল্টি পায় হংকং। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিউ ওর।

প্রথমার্ধের শেষ দিকে হামজার বাড়ানো একটি পাস থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফিনিশিংয়ের ঘাটতিতে সেটি মিস হলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে জামাল ভূঁইয়ারা। ৭৬ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় হংকং। এর সুযোগ কাজে লাগিয়ে ৮৩ মিনিটে রাকিবের গোল সমতায় ফেরায় বাংলাদেশকে।

শেষ মুহূর্তে কয়েকটি দারুণ আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি টাইগাররা। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ের ফলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবু দ্বিতীয়ার্ধে দলের লড়াই ও মনোবল কিছুটা আশার আলো দেখিয়েছে সমর্থকদের কাছে।

জেএইচআর

Link copied!