ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে অল-আউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০২:৩১ পিএম

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে অল-আউট বাংলাদেশ

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড় গড়ল বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে টাইগাররা ৪৭৬ রান তুলে অল-আউট হয়েছে। প্রথম ইনিংসে ১৪১ ওভার ব্যাট করেছে নাজমুল হোসেন শান্তর দল, মিরপুরের উইকেটে যা দারুণ ব্যাপার। এবার দেখার, বোলাররা আয়ারল্যান্ডকে কত রানে আটকে রাখতে পারেন।

বৃহস্পতিবার ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি মেডেন দেন মুশফিক। পরের ওভারে আর দেরি করেননি। ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেন ১৯৫ বল, হাঁকিয়েছেন মাত্র ৫টি চার! তবে মুশফিক ইনিংস আর বেশি বড় করতে পারেননি। ২১৪ বলে ১০৬ রান করে আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। লিটনের সঙ্গী হন মিরাজ।

দুর্দান্ত খেলতে থাকা লিটন ১৫৮ বলে ৭ চার ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। এটা ছিল তার শততম প্রথম শ্রেণির ম্যাচ। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৭ রানে আউট হন মিরাজ। ভাঙে ১২৩ রানের দারুণ একটা জুটি। অন্যদিকে সেঞ্চুরির পরও ভালো ব্যাটিং করছিলেন লিটন। শেষ পর্যন্ত তার ১৯২ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১২৮ রানের ইনিংসটি শেষ হয় হামফ্রিসকে সুইপ করার চেষ্টায় স্লিপে ক্যাচ দিয়ে।

লিটন আউট হওয়ার পর দ্রুত শেষ হতে থাকে বাংলাদেশের প্রথম ইনিংস। তাইজুল ইসলাম ৪ এবং হাসান মুরাদ ১১ রানে আউট হন। শেষদিকে এবাদত হোসেন অপরাজিত থাকেন ২৪ বলে ১৮ রানে। আইরিশদের হয়ে ৩৩.১ ওভার বল করে ১০৯ রানে ৬ উইকেট শিকার করেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। দুটি করে নিয়েছেন গ্যাবিন হোয়ে এবং হ্যারি টেক্টর। এই দুজনও যথাক্রমে ১৫১ এবং ১১৫ রান খরচ করেছেন।

জেএইচআর

Link copied!