ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাংলাদেশের দাবি নিয়ে আলোচনা করতে মিটিং ডেকেছে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৬, ০১:৩৪ পিএম

বাংলাদেশের দাবি নিয়ে আলোচনা করতে মিটিং ডেকেছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে টাইগারদের বিশ্বকাপ অনিশ্চয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের এ দাবি নিয়ে আলোচনা করতে বিকেল ৫টায় বোর্ড মেম্বার্স মিটিং ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বিসিবির অবস্থান পরিষ্কার। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় তারা ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। তবে আইসিসি এখনো সেই প্রস্তাবে সাড়া দেয়নি। বরং তারা বিসিবিকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি গ্রুপ কিংবা সূচি পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানা গেছে।

এই সংকটময় সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবির দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সেই চিঠি আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোর কাছেও পাঠানো হয়েছে। যদিও পিসিবির চিঠির পরই বোর্ড সভা ডাকা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই।

আইসিসি যখন এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, ঠিক তখনই পিসিবির এমন সমর্থন কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, এই চিঠি আইসিসির অবস্থান বদলাতে বড় কোনো প্রভাব ফেলবে না। অবশ্য প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

একাধিক আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য আইসিসি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বলে উল্লেখ করেছে ক্রিকইনফো। যদিও বিসিবি দাবি করেছে, তারা আইসিসির কাছ থেকে কোনো নির্দিষ্ট ডেডলাইনের কথা জানেন না।

এদিকে বিশ্বকাপ শুরুর সময়ও দ্রুত ঘনিয়ে আসছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্ধারিত সূচি অনুযায়ী, লিগ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতা এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে ভারত-পাকিস্তান ম্যাচগুলো হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে পাকিস্তানের সমর্থন নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। যদিও বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে সরিয়ে নেওয়া বা বাংলাদেশ না খেললে পাকিস্তানেরও সরে দাঁড়ানোর মতো বিষয়গুলো এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। পিসিবি এসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এএন

Link copied!