ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:২২ পিএম

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অডিট কমিটির চেয়ারম্যানসহ সব ধরনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন পরিচালক মোখলেসুর রহমান শামীম। 

বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার ব্যক্তিগত প্ল্যাটফর্মে শামীমের ফিক্সিংকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর পরদিনই শুক্রবার তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।

মোখলেসুর রহমান শামীম তার ফেসবুক বার্তায় জানান, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করার স্বার্থেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটিকে কোনোভাবেই নিজের দায় স্বীকার বলে মানতে নারাজ তিনি। তিনি বলেন, “এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।”

নিজের আবেগের জায়গা থেকে শামীম আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট তার কাছে শুধু দায়িত্ব নয়; বরং ভালোবাসা ও সম্মানের জায়গা। ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনামকে প্রাধান্য দিয়ে তিনি এ কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস ব্যক্ত করেন যে, এ প্রক্রিয়ার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন বিসিবির এ সাবেক পরিচালক।

 

ইএইচ

Link copied!