ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের বিসিবির চিঠি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:২৯ পিএম

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের বিসিবির চিঠি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসি নাকচ করে দেওয়ার পর বিসিবি এবার বিষয়টি আইসিসির স্বাধীন বিবাদ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়ে নতুন চিঠি পাঠিয়েছে। 

বিসিবি চায়, ভারতের পরিবর্তে তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বিসিবি আশা করছে আইসিসি তাদের এ চিঠির উত্তর দেবে এবং বিষয়টি স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত সালিশি সংস্থার কাছে হস্তান্তর করবে। লন্ডনে ইংরেজি আইন অনুযায়ী পরিচালিত এ কমিটির রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এটি কেবল আপিল ফোরাম নয়, বরং আইসিসির সিদ্ধান্তের বৈধতাও মূল্যায়ন করে থাকে।

এ সংকটের মূলে রয়েছে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে নেওয়ার ঘটনার পর থেকে শুরু হওয়া এ বিতর্ক এখন রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে রূপ নিয়েছে। বিসিবি শুরু থেকেই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করে আসছে। 

বৃহস্পতিবার সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে জাতীয় দলকে ভারতে পাঠানো হবে না। যদিও আইসিসি বলছে, নিরাপত্তা প্রতিবেদনে কোনো ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি, তাই ভেন্যু পরিবর্তন সম্ভব নয়।

বাংলাদেশ শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে অটল থেকে বিশ্বকাপ বর্জন করলে বড় ধরনের আর্থিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়বে। বাৎসরিক আয়ের প্রায় ৩২৫ কোটি টাকা হারানোর পাশাপাশি ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ অংশগ্রহণ না করলে র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ড তাদের স্থলাভিষিক্ত হতে পারে। এখন ক্রিকেট বিশ্বের নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

ইএইচ

Link copied!