ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৪৩ পিএম

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির

সাকিব আল হাসানের ভক্তদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বোর্ড। এখন থেকে শারীরিক সক্ষমতা ও খেলার জন্য প্রস্তুত থাকা সাপেক্ষে যেকোনো ভেন্যুর জন্য নির্বাচকরা তাকে দলে বিবেচনা করতে পারবেন।

শনিবার বিসিবির জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবের ফিটনেস ও খেলার ইচ্ছা সাপেক্ষে আগামী সিরিজ থেকেই তাকে জাতীয় দলে ডাকতে পারবেন নির্বাচকরা। দেশে বা দেশের বাইরে যেকোনো সিরিজে সাকিবের অংশগ্রহণ এখন থেকে কেবল তার ফিটনেসের ওপর নির্ভর করবে।

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিরসনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। মূলত সাকিবের অভিজ্ঞতাকে আসন্ন সিরিজগুলোতে কাজে লাগাতেই বোর্ড এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

ইএইচ

Link copied!