ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন আনল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:২২ পিএম

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন আনল বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সব সংস্করণে নিয়মিত খেলেন এমন ক্রিকেটারের অভাবের কারণে ২০২৬ সালের প্রস্তাবিত চুক্তির তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার পথে যাচ্ছে বোর্ড। নতুন এ চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা ও সংশোধিত বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় এ বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় পরিবর্তন এনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা চুক্তির পরিবর্তে পাঁচটি ক্যাটাগরি (এ প্লাস, এ, বি, সি ও ডি) চালু করেছিল। তিন ফরম্যাটেই নিয়মিত খেলা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ বেতন কাঠামো হিসেবে রাখা হয়েছিল ‘এ প্লাস’ ক্যাটাগরি। 

তবে বর্তমানে তিন সংস্করণে নিয়মিত ও ধারাবাহিকভাবে খেলছেন এমন ক্রিকেটার না থাকায় এ ক্যাটাগরি রাখার যৌক্তিকতা দেখছে না বিসিবি।

বিসিবির এক কর্মকর্তা জানান, ‘এবার কেন্দ্রীয় চুক্তিতে আমরা এ প্লাস ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কেউই তিন সংস্করণে নিয়মিত খেলছে না, যা এ ক্যাটাগরিতে থাকার অন্যতম প্রধান শর্ত। আমরা ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করেছি, যা এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।’

নতুন চুক্তির তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার তার নাম তালিকায় নেই। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও জায়গা ধরে রেখেছেন। 

এর পাশাপাশি নতুন করে যুক্ত হতে যাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

২০২৬ সালের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় আছেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদসহ নতুন ছয় ক্রিকেটার।

ইএইচ

Link copied!