ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:০৬ পিএম

নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের প্রথম দুই ম্যাচে জয়ের পর বুধবার স্বাগতিক নেপালকেও গোলবন্যায় ভাসালো লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ পর্বের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা তিন জয়ের সুবাদে ৯ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে বাংলাদেশ। 

অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিপক্ষে আগামী শনিবার শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।

ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় আজ নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরখ করার সুযোগ নিয়েছিলেন কোচ পিটার বাটলার। আলপি কমা শান্তি মার্দি কিংবা অর্পিতাদের শুরুতে একাদশে না রাখলেও মাঠের পারফরম্যান্সে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। 

খেলার মাত্র ৩ মিনিটের মাথায় মামনি চাকমার চমৎকার কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে নেপালের জাল কাঁপান প্রতিমা মুন্দা। ১-০ গোলের লিড নিয়ে শুরুতেই স্বাগতিকদের রক্ষণভাগে চাপ তৈরি করে বাংলাদেশ।

ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ব্যবধান বাড়াতে মরিয়া কোচ ৩৪ মিনিটে দুটি পরিবর্তন আনেন। মীরা খাতুন ও পূর্ণিমা মারমার জায়গায় মাঠে নামান নির্ভরযোগ্য আলপি ও শান্তি মারদিকে। কোচের এই চালটি জাদুর মতো কাজ করে। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের কিছুটা বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে বল জালে জড়ান আলপি। বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৬১ মিনিটে শান্তি মারদির একটি চিপ শট নেপালি গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে রক্ষা করেন এক রক্ষণভাগের খেলোয়াড়। 

তবে তার কিছুক্ষণ পরই নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। সতীর্থের দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে আলপি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। নেপালের রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষকের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে বাংলাদেশের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচজুড়েই নেপাল রক্ষণাত্মক খেললেও বাংলাদেশের গতির কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হয়। ম্যাচের একদম শেষ দিকে হ্যাটট্রিক করা আলপিকে পেছন থেকে টেনে ধরার কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেপালের মায়া মাসকিকে। ১০ জনের নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের চিত্র বিশ্লেষণে দেখা যায় কমা বাংলাদেশ ৪-০ ব্যবধানে নেপালকে হারিয়েছে। প্রতিমা মুন্দার এক গোল এবং আলপির হ্যাটট্রিকে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কমা যেখানে ভারত ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে।

বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের দাপট প্রশ্নাতীত। এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬টি আসরের মধ্যে বাংলাদেশ ৪ বার এককভাবে এবং ১ বার ভারতের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। গত আসরেও ভারত ও বাংলাদেশ যৌথভাবে ট্রফি জিতেছিল।

আগামী শনিবার আবারও সেই ভারতের বিপক্ষে একক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে বাংলার মেয়েরা। পোখারার মাঠে আজকের এই দাপুটে জয় ফাইনালের আগে বাংলাদেশ দলকে মানসিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। কোচ পিটার বাটলারের রণকৌশল এবং আলপি ও প্রতিমাদের দুর্দান্ত ফর্ম ইঙ্গিত দিচ্ছে কমা আরও একটি ট্রফি সম্ভবত ঢাকার পথেই রয়েছে।

জেএইচআর

Link copied!