ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপে কি ফিরছে বাংলাদেশ, আইসিসি-বিসিবি-পিসিবি ত্রিপক্ষীয় বৈঠকে নতুন সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:২৯ পিএম

বিশ্বকাপে কি ফিরছে বাংলাদেশ, আইসিসি-বিসিবি-পিসিবি ত্রিপক্ষীয় বৈঠকে নতুন সম্ভাবনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জমে থাকা বরফ অবশেষে গলতে শুরু করেছে। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি আইসিসি কর্তৃক টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশকে ফিরিয়ে আনার বিষয়ে এক নাটকীয় মোড় তৈরি হয়েছে। লাহোরে অনুষ্ঠিত আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যকার এক ত্রিদেশীয় বৈঠকের পর বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশের অন্তর্ভুক্তির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।

মূলত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ঘোষণা দেওয়ার পর আইসিসি ব্যাপক চাপের মুখে পড়ে। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আইসিসি নড়েচড়ে বসে। এই সংকট নিরসনেই আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা রোববার লাহোরে যান। তবে সেখানে কেবল পাকিস্তান ইস্যু নয়, বরং বাংলাদেশের ফেরার বিষয়টিও টেবিলের আলোচনায় উঠে আসে।

আইসিসি প্রতিনিধি ইমরান খাজা পৌঁছানোর আগেই রোববার সকালে লাহোরে পৌঁছান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সেখানে তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর আইসিসি প্রতিনিধির উপস্থিতিতে ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দেন। পিসিবি এখানে মূলত আইসিসি এবং বিসিবির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, বিসিবি আইসিসির কাছে বেশ কিছু যৌক্তিক দাবি পেশ করেছে। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে আইসিসি বিসিবির অভিযোগগুলো গুরুত্বের সাথে নিয়েছে। 

সূত্র মারফত জানা গেছে বিসিবি ও আইসিসি একে অপরের কাছে বেশ কিছু প্রস্তাব বিনিময় করেছে। বিসিবির দাবিগুলোর প্রেক্ষিতে একটি ‘ফিক্সড ফর্মুলা’ বা সমাধান সূত্র তৈরি করা হয়েছে। আইসিসির ডেপুটি চেয়ারম্যান এই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদনের জন্য দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে ফিরে গেছেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলামও লাহোর থেকে ফিরেই বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে এই প্রস্তাবিত সূত্র নিয়ে আলোচনা করবেন। দুই পক্ষই (আইসিসি ও বিসিবি) যদি এই গোপন সূত্রের শর্তাবলির বিষয়ে একমত হয়, তবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কর্মকর্তাদের মধ্যে পুনরায় ভার্চুয়ালি বা সরাসরি বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশকে বাদ দেওয়ার পর তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিল আইসিসি। এখন যদি বাংলাদেশ আবার ফিরে আসে, তবে গ্রুপ পর্বের বিন্যাস এবং স্কটল্যান্ডের অবস্থান নিয়ে আইসিসিকে নতুন করে ভাবতে হবে। তবে বাণিজ্যিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের মতো ক্রিকেট পরাশক্তিকে ছাড়া বিশ্বকাপের জৌলুস ফেরানো আইসিসির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সবকিছু ঠিক থাকলে আজ বিকেলের বৈঠকের পরই জানা যাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আবার উড়বে কি না।

এএন

Link copied!