ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ২৩, ২০২৬, ০৮:০৫ পিএম

বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এসেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ নির্বাচক হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে গঠিত এই নতুন প্যানেলে সহযোগী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। বিসিবি জানিয়েছে, এই নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

দীর্ঘদিন নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হাবিবুল বাশার এখন থেকে দল নির্বাচনী প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করবেন। মূলত আগামী বিশ্বকাপের চ্যালেঞ্জ সামনে রেখেই দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা নিয়েছে ক্রিকেট বোর্ড।

জেএইচআর

Link copied!