ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে রাখতে চান বিসিবির প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ২৫, ২০২৬, ০১:১৫ পিএম

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে রাখতে চান বিসিবির প্রধান নির্বাচক

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা অলরাউন্ডার ও বিশ্বমানের ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে দীর্ঘমেয়াদি রাখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি ইঙ্গিত দিয়েছেন, সাকিবকে অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের অংশ হিসেবে রাখা হতে পারে।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুমন বলেন, “সাকিবকে ফেরা নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। আমরা চাই তার প্রস্তুতি সঠিকভাবে হোক। এটি কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়। বয়স বা বিরতি নিয়ে আলোচনার চেয়ে তার খেলায় অবদান বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে তার উপস্থিতি দলকে ভারসাম্য দেয়। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত, যাতে সে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারে।”

তবে সাকিবের মাঠে ফেরার সময় নির্ভর করছে তার আইনি জটিলতা সমাধান এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ওপর। এই দুই শর্ত পূরণ হলে আবার লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে দেশের এই ক্রিকেট পোস্টারবয়কে।

প্রধান নির্বাচকের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে স্পষ্ট, সাকিব আল হাসান বাংলাদেশের দলের ভবিষ্যৎ অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ নায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন।

এএন

Link copied!