ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৮:৩১ পিএম

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ

‘শেষ ভালো যার, সব ভালো তার’ প্রচলিত এই প্রবাদটি বাংলাদেশ ফুটবল দলের ক্ষেত্রে সত্যি হলো না। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার অনুষ্ঠিত এই হারের ফলে ৬ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।

বাছাইয়ের ‘সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই মূল পর্ব নিশ্চিত করায় আজকের ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। তবে নিজেদের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামে স্বাগতিকরা। ম্যাচের ৩১ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুর লিড নেয়। প্রথমার্ধের সেই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচে গোল না পেলেও বল দখল ও আক্রমণে সিঙ্গাপুরের চেয়ে পিছিয়ে ছিল না বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ বেশ কয়েকজন বদলি খেলোয়াড় নামালে দলের আক্রমণের ধার বাড়ে। ৭৮ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল; হামজা চৌধুরীর দারুণ এক ক্রসে সাদ উদ্দিন পা ছোঁয়ালেও বল সাইড পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে, সিঙ্গাপুরও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। দুইবার বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও সিঙ্গাপুরের ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হন। পুরো ম্যাচে বাংলাদেশ অন-টার্গেট শটে এগিয়ে থাকলেও গোলমুখে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের দলকে।

জেএইচআর

Link copied!