ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৬, ০৯:৪৪ পিএম

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

 ড্র করতে পারলেও বেঁচে থাকত আশা। জিতলে কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত হতো। কিন্তু হলো না কোনোটাই। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে খালি হাতেই। 

ভিয়েতনাম আগের দুই ম্যাচে চীন ও থাইল্যান্ডের কাছে সেভাবে পাত্তা পায়নি। বাংলাদেশের জন্য তাই বেড়ে যায় সম্ভাবনা। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে সুযোগও এসেছিল মোসাম্মৎ সাগরিকার সামনে। কিন্তু ভিয়েতনামি রক্ষণ চিরে বক্সে ঢুকে পড়া সাগরিকাকে বাধা দেন গোলরক্ষক লি থি থু। তার যান পায়ের শটটি সরাসরি কিপারের গ্লাভসে জমা হলে হতাশ হতে হয় বাংলাদেশকে। এরপর ভিয়েতনাম একের পর এক আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি প্রথমার্ধে।

১৮ মিনিটে ভিয়েতনামের এনগুয়েন থি কুই এবং ২১ মিনিটে লু হোয়াং ভ্যানের শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির ঠিক আগে বাংলাদেশের কোচ জোড়া পরিবর্তন আনেন; সুরভি প্রীতি ও নবিরন খাতুনের বদলে মাঠে নামেন মুনকি আক্তার ও স্বপ্না রানী।

বিরতি থেকে ফিরেই আক্রমণের ধার বাড়ায় ভিয়েতনাম। ৪৯ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে তা থি হং মিনের ফ্রি কিক চেষ্টা করেও তালুবন্দী করতে পারেননি বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। তাই সেট পিস পরিস্থিতিকে বক্সের খুব কাছে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন গুয়েন থি থুই লিন। পিছিয়ে পড়ে বাংলাদেশ।

ম্যাচে আরও গোল খেতে পারত বাংলাদেশ, তবে ডিফেন্ডার সুরমা জান্নাত ও গোলরক্ষক মিলি আক্তারের তৎপরতায় ব্যবধান বাড়েনি। সুরমা জান্নাত বেশ কয়েকবার কর্নারের বিনিময়ে ভিয়েতনামের আক্রমণ নসাৎ করেন। ৫৬ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন পূজা দাস। বাংলাদেশের হয়ে সাগরিকা ও উমহেলা মারমা চেষ্টা চালালেও অফসাইডের ফাঁদে পড়ে বারবার তাদের আক্রমণগুলো খেই হারায়।

ম্যাচের শেষ দিকে ভিয়েতনাম ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালায়। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ নিপুণভাবে তা সামাল দেয়। বিশেষ করে সুরমা জান্নাত ৬৮ ও ৬৯ মিনিটে পরপর দুটি আক্রমণ রুখে দেন। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের গোলখরা ও সৃজনশীলতার অভাবে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে ও চীনের কাছে ২-০ গোলে হেরেছে। তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তাই ‘এ’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হলো।

এম জি
 

Link copied!