ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২৬, ০২:০৬ পিএম

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে দারুণ লড়াই করে এশিয়ান গেমসের হকি ইভেন্টে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ পর্যন্ত জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচজুড়ে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ, ফলে নির্ধারিত সময়ে জয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে জয়ের হাসি হাসে দলটি।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারলেও উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে স্থান নির্ধারণী পর্বে খেলতে হয় তাদের।

পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট নয়টি দল অংশ নিচ্ছে এই বাছাইয়ে। এখান থেকে শীর্ষ ছয়টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। গ্রুপপর্বে তৃতীয় হওয়া বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচের প্রথম ধাপে জয় পাওয়ায় ইতোমধ্যেই সেরা ছয়ে জায়গা নিশ্চিত করেছে।

এখন পঞ্চম স্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুক্রবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

এম জি

Link copied!