ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
হাবিবুল বাসার

সাকিব রেডি থাকলে জাতীয় দলে বিবেচনায় রাখব

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২৬, ০২:১৯ পিএম

সাকিব রেডি থাকলে জাতীয় দলে বিবেচনায় রাখব

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, সাকিবের সাথে আমার একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।

সাকিবের দলে ফেরার ক্ষেত্রে এক শর্ত বেধে দিয়ে হাবিবুল বাসার বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।

এর আগে পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজা খোলা। তবে সেই সিরিজে তার খেলা হয়নি অনুমিতভাবেই। এবার নিউজিল্যান্ড সিরিজেও তার ভাগ্যে শিঁকে ছিঁড়ল না। যার ফলে সাকিবের অপেক্ষা বাড়ল আরও। 

সাকিব ২০২৪ সালে সবশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর থেকেই রাজনৈতিক ও আইনগত কারণে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে আছেন তিনি, একাধিক মামলা ঝুলছে তার নামে। এদিকে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়ার পর থেকে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগেও অনিয়মিত হয়ে পড়েছেন। পিএসএলের এবারের আসরে ডাক পাননি, আইপিএলের দরজা তো অনেক আগে থেকেই বন্ধ।

এই সময়ে তিনি খেলে বেড়াচ্ছেন নিচু মানের লিগে। এমনকি মাইনর লিগেও খেলতে দেখা গেছে তাকে। সেই তার সামনেই এখন জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। 

এম জি

Link copied!