ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২৬, ০৬:১৩ পিএম

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দারুণ প্রত্যাবর্তন করলেন নাজমুল হোসেন শান্ত। তার সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা। দলীয় ৩২ রানের মধ্যেই ফিরে যান তিন ব্যাটার। তানজিদ হাসান তামিম (১) ও সাইফ হাসানের ব্যর্থতার পর সৌম্য সরকার ১৮ রান করলেও দলকে বড় বিপদ থেকে টেনে তুলতে পারেননি।

এই সংকটময় মুহূর্তে হাল ধরেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ১৬০ রানের জুটি। দীর্ঘদিন পর ছন্দে ফিরে শান্ত খেলেন ১১৯ বলে ১০৫ রানের ইনিংস, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

অন্যদিকে লিটন দাসও খেলেন দায়িত্বশীল ইনিংস। ৯১ বলে ৭৬ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। অনেকদিন পর ফিফটির দেখা পেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শেষদিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩৩ ও মেহেদী হাসান মিরাজের ২২ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন উইল ও’রুকি। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে একটিতে করে জয় পেয়ে সমতায় রয়েছে দুই দল। ফলে এই ম্যাচে জয় পেতে হলে ২৬৭ রান করতে হবে কিউইদের।

এএন

Link copied!