ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শেষ ম্যাচে হোঁচট টাইগারদের, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ২, ২০২৬, ০৬:৫৪ পিএম

শেষ ম্যাচে হোঁচট টাইগারদের, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

জয় দিয়ে সিরিজ শুরু করেও শেষটা সুখকর হলো না বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচের পর নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। ফলে ১-১ সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই।

শনিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমে দাঁড়ায় ১৫ ওভারে। তবে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ওভারের আগেই ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

ব্যাটিং লাইনে তেমন কেউ দাঁড়াতে না পারলেও তিনজন ব্যাটার লড়াইয়ের চেষ্টা করেন। তাওহিদ হৃদয় করেন ২৪ বলে ৩৩ রান, লিটন দাসের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৬, আর সাইফ হাসান করেন ১১ বলে ১৬ রান। নিউজিল্যান্ডের হয়ে জস ক্লার্কসন ৩টি উইকেট নেন।

১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১২ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে যান। কানতে ক্লার্ক ১ ও ড্যান ক্লেভারও ১ রান করে আউট হন।

তবে টিম রবিনসন আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। তিনি ১৪ বলে ২৩ রান করার পর শরীফুল ইসলামের বলে আউট হন। এরপর নিক কেলিকেও দ্রুত ফিরিয়ে দিয়ে কিছুটা আশা জাগায় বাংলাদেশ।

কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় কিউইদের হাতে। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট গড়ে তোলেন দুর্দান্ত জুটি। তাদের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

দুর্দান্ত ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন বেভন জ্যাকবস। তিনি ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত জয়-পরাজয়ের দোলাচলে দুলতে থাকা সিরিজটি সমতায় শেষ হলেও নির্ধারণী ম্যাচে হারের আক্ষেপ থেকেই গেল বাংলাদেশের জন্য।

এম জি

Link copied!