ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

টেস্ট ক্যারিয়ায়ের নবম সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ৮, ২০২৬, ০৩:১৩ পিএম

টেস্ট ক্যারিয়ায়ের নবম সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটি বেশ ভালোভাবেই জমে উঠেছিল উইকেটে। দু’জন মিলে গড়েছিলেন ১৭০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ঠিক সেই সময়ই ভাঙে জুটি, তবে ততক্ষণে নিজের ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।

এর আগে টানা ধারাবাহিক ফর্মে ছিলেন এই ব্যাটার। আগের দুই সিরিজে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। গল টেস্টে টানা দুই ইনিংসে তিন অঙ্ক ছুঁয়েছিলেন, আর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও পেয়েছিলেন সেঞ্চুরি। এবার পাকিস্তানের বিপক্ষেও ঘরের মাঠে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।

আজ ইনিংস শুরুতেই পাকিস্তানের পেস আক্রমণ বেশ চাপ সৃষ্টি করছিল। তবে শান্ত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেই চাপ উল্টে দেন। ওয়ানডে স্টাইলে খেলে মাত্র ১২৯ বলেই তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে এর আগে পাঁচটি টেস্ট খেলেও কোনো সেঞ্চুরি ছিল না শান্তর। এবার সেই অপেক্ষারও অবসান ঘটল।

তবে সেঞ্চুরি পূরণের পরপরই বিদায় নিতে হয় তাকে। মোহাম্মদ আব্বাসের ওভারে চার মেরে শতক পূরণের ঠিক পরের বলেই প্যাডে লাগে বলটি। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। ২০১ রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ঘটে।

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তবে সেই ওভার শেষ হওয়ার পরই চা বিরতির ঘোষণা দেন আম্পায়ার।

এম জি

Link copied!