ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ১০, ২০২৬, ০৫:৫৫ পিএম

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

এ বিষয়ে রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফেডারেশন সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী, আজই জাতীয় দলের নতুন প্রধান কোচের নাম চূড়ান্ত করা হতে পারে। গত কয়েকদিন ধরে সংক্ষিপ্ত তালিকায় থাকা বিদেশি কোচদের অনলাইন সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।

কোচ হিসেবে আলোচিত ক্রিস কোলম্যানের সাক্ষাৎকার গতকাল সম্পন্ন হয়েছে। অন্যদিকে সম্ভাব্য তালিকায় থাকা রোজারিও মিকেল ইতোমধ্যেই ব্রাজিলের একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া সহকারী কোচ নিয়োগ নিয়েও আলোচনা চলছে। বাফুফে আলাদাভাবে সহকারী কোচের জন্য বিজ্ঞপ্তি দিলেও অধিকাংশ বিদেশি কোচ নিজেদের পছন্দের সহকারী নিয়োগ দিতে আগ্রহী বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তার অধীনে বাংলাদেশ দল ৩৯টি ম্যাচ খেলে, যার মধ্যে জয় ১০টি, ড্র ১০টি এবং পরাজয় ১৯টি।

এম জি

Link copied!