ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সুইডেনের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ১৩, ২০২৬, ০১:৪৮ পিএম

সুইডেনের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা

বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন। তবে দীর্ঘদিনের হাঁটুর চোটের কারণে দলে জায়গা পাননি টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড ডেজান কুলুসেভস্কি। গত এক বছর ধরেই মাঠের বাইরে থাকা এই ২৬ বছর বয়সী খেলোয়াড় পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।

স্কোয়াড ঘোষণার পর কোচ গ্রাহাম পটার বলেন, সিদ্ধান্তটি কঠিন ছিল। খেলোয়াড়টির পুনর্বাসনের অবস্থা ও বর্তমান ফিটনেস বিবেচনা করেই তাকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে আরও কয়েক সপ্তাহ থাকলেও ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ইনজুরির শঙ্কা থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে আলেক্সান্ডার ইসাককে। কোচের আশা, টুর্নামেন্ট শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

বাছাইপর্বে ব্যর্থ হলেও ইউরোপীয় নেশনস লিগ ‘সি’ গ্রুপে ভালো পারফরম্যান্স করে প্লে-অফে জায়গা পায় সুইডেন। সেখানে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।

সুইডেনের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ক্রিস্টোফার নর্ডফেল্ট, ভিক্টর জোহানসন, জ্যাকব উইডেল জেটারস্ট্রম

ডিফেন্ডার: ড্যানিয়েল সভেনসন, ভিক্টর লিন্ডেলফ, ইসাক হিয়েন, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড, গুস্তাফ লাগারবিয়েলকে, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এমিল হোম, হিয়ালমার একডাল, এরিক স্মিথ

মিডফিল্ডার ও ফরোয়ার্ড: তাহা আলি, ইয়াসিন আয়ারি, লুকাস বার্গভাল, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর ইয়োকেরেস, ইয়েসপার কার্লস্ট্রম, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নিয়গ্রেন, ম্যাথিয়াস সভানবার্গ, বেসফোর্ট জেনেলি, আলেক্সান্ডার ইসাক, আলেক্সান্ডার বার্নহার্ডসন, কেন সেমা

এম জি

Link copied!