ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ১৬, ২০২৬, ০৩:৪৪ পিএম

বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শনিবার (১৬ মে) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির সাবেক ১১ জন পরিচালক মিলে মোট ১২ জন এই রিট করেন। 

দুই বিচারপতির বেঞ্চ-ফাতেমা নাজিব ও এ. এফ. এম. সাইফুল করিম রিটটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামী সপ্তাহে মামলাটি শুনানির তালিকায় উঠতে পারে বলে জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই কমিশনের একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক। নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটিতে রিটকারীরা নিয়ম অনুযায়ী নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ৫ এপ্রিলের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। পরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

রিটকারীদের অভিযোগ, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, তদন্ত প্রতিবেদনের অনুলিপিও সরবরাহ করা হয়নি এবং নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগও দেওয়া হয়নি। বিষয়টি তারা প্রথমে সংবাদমাধ্যমের খবর থেকেই জানতে পারেন।

এম জি

Link copied!