ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলর ১৮৪ জন

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ১৮, ২০২৬, ০৮:৩৯ এএম

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলর ১৮৪ জন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের জন্য রোববার (১৭ মে) মোট ১৮৪ জন কাউন্সিলরের নাম প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় ক্যাটাগরি-১-এ রয়েছেন সাত বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও ৫৯ জেলা কাউন্সিলর। তবে কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী ও মুন্সিগঞ্জ জেলা থেকে এবার কোনো কাউন্সিলরের নাম চূড়ান্ত তালিকায় আসেনি।

ক্যাটাগরি-২-এ স্থান পেয়েছেন ঢাকার বিভিন্ন ক্লাবের ৭৬ প্রতিনিধি। আর ক্যাটাগরি-৩-এ আছেন ৪২ জন কাউন্সিলর, যেখানে বিভিন্ন সংস্থা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও সাবেক অধিনায়কদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ক্যাটাগরিতে সাবেক অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন হাবিবুল বাশার, শফিকুল হক হীরা ও গাজী আশরাফ হোসেন। আগের তালিকার রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুল–এর পরিবর্তে এবার অন্তর্ভুক্ত হয়েছেন খালেদ মাহমুদ ও মাহমুদউল্লাহ।

সাবেক ক্রিকেটার কোটায় কাউন্সিলর হয়েছেন নাফিস ইকবাল, নাজিমউদ্দিন, তালহা জুবায়ের, নির্বাচক নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, শামসুর রহমান এবং ধারাভাষ্যকার মাজহার উদ্দিন। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রতিনিধি হিসেবে রয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

বর্তমান অন্তর্বর্তী কমিটির সভাপতি তামিম ইকবাল–এর নেতৃত্বাধীন ১১ সদস্যের কমিটির আটজন এবার কাউন্সিলর তালিকায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ফাহিম সিনহা, তানজিল চৌধুরী, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন।

তবে অ্যাডহক কমিটির সদস্য আতহার আলী খান, মির্জা সালমান ইস্পাহানি ও রাশনা ইমাম কাউন্সিলর তালিকায় জায়গা পাননি।

এদিকে সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–এর শেষ পরিচালনা পর্ষদ থেকে মাত্র পাঁচজন কাউন্সিলর হিসেবে ফিরেছেন। তারা হলেন আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান, শানিয়ান তানিম নাভিন, আবুল বাসার ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

সংগঠক ক্যাটাগরিতে কাউন্সিলর তালিকায় আরও রয়েছেন রফিকুল ইসলাম বাবু, সিরাজউদ্দিন মো. আলমগীর, ফাহিম সিনহা, হানিফ ভূঁইয়া, আজিজ আল কায়সার, লুৎফর রহমান ও মাসুদুজ্জামান।

নির্বাচনী তফসিল অনুযায়ী, সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে।

এএন

Link copied!