ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ইনজুরি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ২৭, ২০২৬, ১১:৪৬ এএম

ইনজুরি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন নেইমার

ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার ঠিক আগের রাতে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে সান্তোসের খেলা দেখতে হাজির হয়েছিলেন নেইমার জুনিয়র। গ্যালারিতে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে সঙ্গে নিয়ে সান্তোসের ৩-০ গোলের বড় জয় উপভোগ করেন তিনি। 

ম্যাচ শেষে সান্তোস কোপা সুদআমেরিকানার প্লে-অফে পা রাখার পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন এই সেলেসাও পোস্টার বয়। তবে সেখানে ডান পায়ের কাফ মাসলের চোট নিয়ে প্রশ্ন করতেই বেশ চটে যান তিনি।

এক সাংবাদিক প্রশ্ন করেন, এই চোটের কারণে তিনি সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তির জন্য 'সমস্যা' হয়ে দাঁড়াবেন কি না। এমন প্রশ্নে বিরক্ত ও চ্যালেঞ্জিং সুরে নেইমার নিজের পায়ের দিকে ইশারা করে জবাব দেন, "আমার কাফ মাসল পুরো ঠিক আছে! এই তো এখানে, পুরো আস্ত আছে!" 

এরপর যখন আবারও জানতে চাওয়া হয় যে বিশ্বকাপের আগে এই চোট কোনো সমস্যা তৈরি করবে কি না, তখন কিছুটা রেগে গিয়ে নেইমার পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, "সমস্যা? কিসের সমস্যা?"

অবশ্য নেইমারের এই আত্মবিশ্বাসী বার্তার পক্ষে কথা বলছে তাঁর মেডিকেল রিপোর্টও। সান্তোস ক্লাব কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নেইমারের কাফ মাসলের ইনজুরি বা ফোলা ভাবটি মাত্র ২ মিলিমিটারের চেয়েও কম। গ্রেড-২ মাত্রার এই ইনজুরির জন্য সাধারণত ১০ দিনের বিশ্রামের প্রয়োজন হয়। কুরিটিবার বিপক্ষে ম্যাচের পর গত মঙ্গলবারই (২৬ মে) নেইমারের সেই ১০ দিনের পুনর্বাসন মেয়াদ পূর্ণ হয়েছে। গত এক সপ্তাহ মাঠের অনুশীলন না করলেও তিনি নিয়মিত কেবল ফিজিওথেরাপি নিয়েছেন।

সান্তোসের কোচ কুকা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমারের ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, "নেইমার দিন দিন আরও ভালো হয়ে উঠছে। ও আগামীকালই জাতীয় দলে যোগ দিচ্ছে এবং এখন বাকি দায়িত্ব সেলেসাওদের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের। ও এখানে পূর্ণাঙ্গ চিকিৎসা করিয়েছে, এখন যে সামান্য একটু ঘাটতি বাকি আছে, সেটা জাতীয় দলের ক্যাম্পেই শেষ হবে।"

এএন

Link copied!