ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৬, ০১:১৯ পিএম

ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুন

আইপিএলের ফাইনালে নিজেদের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি গুজরাট টাইটান্স। রোববার অনুষ্ঠিত ফাইনালে তারা ৫ উইকেটে হেরে যায়। ম্যাচের হতাশা কাটিয়ে ওঠার আগেই দলের সামনে আসে আরও একটি অপ্রত্যাশিত ঘটনা।

ফাইনাল শেষে হোটেলে ফেরার পথে গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। পরিস্থিতি বুঝে দ্রুত খেলোয়াড় ও দলের স্টাফদের বাস থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। ফলে কেউ আহত হননি বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েননি।

দ্রুত ব্যবস্থা নেওয়ায় ঘটনাটি বড় দুর্ঘটনায় রূপ নেয়নি। তবে বাসে আগুন লাগার কারণে দলের সদস্যদের প্রায় এক ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হয়েছে।

এদিকে মৌসুমের শেষভাগে গুজরাট টাইটান্সকে বেশ ব্যস্ত ভ্রমণ সূচির মধ্য দিয়ে যেতে হয়েছে। ধর্মশালা থেকে মুলানপুর এবং পরে আহমেদাবাদে যাতায়াতের পাশাপাশি আবহাওয়াজনিত বিলম্বও তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল।

তবে দলের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি ফাইনালে পরাজয়ের জন্য ক্লান্তিকে কারণ হিসেবে দেখাতে রাজি নন। তাঁর মতে, গুজরাট প্রত্যাশার তুলনায় কম রান সংগ্রহ করেছিল, কিন্তু দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। একই সঙ্গে তিনি প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফরম্যান্সেরও প্রশংসা করেন।

এম জি

Link copied!