ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মোমবাতি প্রজ্বলনে মাদারীপুরের প্রথম শহীদ দিপ্তকে স্মরণ 

মোঃ মহসিন তালুকদার, মাদারীপুর 

মোঃ মহসিন তালুকদার, মাদারীপুর 

জুলাই ১৯, ২০২৬, ০২:২৪ পিএম

মোমবাতি প্রজ্বলনে মাদারীপুরের প্রথম শহীদ দিপ্তকে স্মরণ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুরে প্রথম শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। তাঁর স্মরণে

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় শহরের শকুনি লেকপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালন করেন আন্দোলনের সহযোদ্ধারা।

জানা যায়, আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ার মুখে জীবন বাঁচাতে দীপ্ত দেসহ কয়েকজন শিক্ষার্থী শকুনি লেকে ঝাঁপ দেন। পরে অন্যরা নিরাপদে উঠে এলেও দীপ্ত পানিতে ডুবে মারা যান।

স্মরণসভায় বক্তারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল এবং দীপ্ত দে জীবন উৎসর্গ করেছিলেন, সেই প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তারা জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা শাখার কার্যকরী সদস্য মো. আ. রহিম, জাতীয় ছাত্রশক্তি মাদারীপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক প্রার্থী তাসরীফ রোমান, জাতীয় ছাত্রশক্তি মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব সায়েম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুরের সাবেক যুগ্ম সদস্য সচিব ইখতিয়ার আহমেদসহ আন্দোলনের নেতাকর্মীরা।

এম জি

Link copied!